স্মার্ট ২ নং ওয়ার্ড | তৌহিদ
হোম রক্ত
সেবা অভিযোগ

আমার নির্বাচনী অঙ্গীকার ও ইশতেহার

২নং ওয়ার্ড (পশ্চিম কয়া ও উত্তর কয়া) - একটি আধুনিক ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার

স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড
  • প্রতিটি বাড়ির জন্য ডিজিটাল QR কোড ভিত্তিক স্মার্ট কার্ড।
  • অনলাইনে যেকোনো নাগরিক সমস্যার অভিযোগ দেওয়ার ব্যবস্থা।
  • ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন (বেকার যুবকদের জন্য)।
কৃষি ও খামার উন্নয়ন
  • গরু ও হাঁস-মুরগির খামারিদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতে সহায়তা।
  • পুকুরে মাছ চাষ বৃদ্ধিতে কারিগরি পরামর্শ কেন্দ্রের ব্যবস্থা।
  • ন্যায্যমূল্যে সার ও বীজ প্রাপ্তি নিশ্চিত করা।
সামাজিক নিরাপত্তা ও স্বচ্ছতা
  • বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতি মুক্ত রাখা।
  • ন্যায্য বিচারে কোনো আপোষহীন সালিশ ব্যবস্থা।
  • এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়ন।
জনস্বাস্থ্য ও সেবা
  • ২৪ ঘণ্টা ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তের ব্যবস্থা করা।
  • মা ও শিশুদের সঠিক স্বাস্থ্যসেবায় সহায়তা।
  • মাদকমুক্ত আদর্শ সমাজ গঠন।

আসুন আমরা সবাই মিলে ২নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তর করি

আপনার দোয়া, ভালোবাসা ও অমূল্য ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।

আপনার বিশ্বস্ত সেবক: মো: খাইরুল বাসার তৌহিদ